তোমাকেই পড়ে মনে
অনলাইনে বৃষ্টি লিখছিল, ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে চমকে যায়। অনলাইনে ত অনেক মানুষ ই বন্ধু হয় আবার হারিয়ে যায়। কেননা অনলাইনে ফেসবুকে ফ্রেন্ড হলেও তারা আপন কেউই না। কিন্তু সেইদিন বৃষ্টির কেন যেন সেই রিকোয়েস্ট টা নিতে ইচ্ছে করল। নিল, সে দেখল ম্যান চেস্টার লেখা লোকেশান। অবাক হয় সে। এই লোক কে? ভাল করেচেক করল ১ম বার এর মত। দেখে একজন চিকিৎসক। ওকে। ফ্রেন্ড লিস্ট ও কত জনই থাকে থাকুক না। বেশ কিছুদিন চলে যায়। বৃষ্টি একদিন কাজ না থাকায় ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ সেই বন্ধুর ফেসবুকে চলে যায়। ফেসবুকে স্ক্রল করে দেখে অনেক নারী বন্ধু চিকিৎসক এর পেইজে আছেন। ছবিটি তে তার কোন ছবি নাই আছে একটি মানুষ এর ব্রেনের ছবি যেখানে কোরানের আলো দেয়া আছে। আজব তো! আসলে ব্যাপার টা কি সেটা বুঝার চেষ্টা করে সে। সে ভাল করে খেয়াল করে প্রোফাইল টা ফেইক না। আসল কিন্তু সে বুঝতে পারে নাই আসলে কি ছিল ও বিদেশি মানুষ এর জন্য হয়ত এমন।যাইহোক সে ফেসবুক অফ করে তার কাজে ফিরবে এমন সময় মেসেজ আসে হাই।