তোমাকেই পড়ে মনে
অনলাইনে বৃষ্টি লিখছিল, ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে চমকে যায়। অনলাইনে ত অনেক মানুষ ই বন্ধু হয় আবার হারিয়ে যায়। কেননা অনলাইনে ফেসবুকে ফ্রেন্ড হলেও তারা আপন কেউই না। কিন্তু সেইদিন বৃষ্টির কেন যেন সেই রিকোয়েস্ট টা নিতে ইচ্ছে করল। নিল, সে দেখল ম্যান চেস্টার লেখা লোকেশান। অবাক হয় সে। এই লোক কে? ভাল করেচেক করল ১ম বার এর মত। দেখে একজন চিকিৎসক। ওকে। ফ্রেন্ড লিস্ট ও কত জনই থাকে থাকুক না।